ডায়াবেটিস মাপতে ঘড়ি আনছে অ্যাপল

৩ নভেম্বর, ২০২১ ১৪:৫৬  
রক্ত ছাড়াই সেন্সরের মাধ্যমে রক্তের গ্লুকোজের পরিমান নির্ণয় করতে কাজ করছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। ডিজি টাইমস’র বরাতে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম উবারগিজমো। সংবাদমাধ্যমটি জানিয়েছে, সুঁই ফোটানোবিহীন প্রযুক্তি নিয়ে এ বছরই অ্যাপল ওয়াচ বাজারে আসতে পারে। বিষয়টি গুঞ্জন হলেও এর সম্ভাবনা উড়িয়ে দেওয়ার মতো নয়। নির্ভরযোগ্য বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী, এক বছরের মধ্যে অ্যাপল ওয়াচ এমন প্রযুক্তি নিয়ে আসবে। যেই প্রযুক্তিটি কোনও রক্তের প্রয়োজন ছাড়াই সেন্সরের মাধ্যমে রক্তে গ্লুকোজের পরিমাণ নির্ণয় করে ঘড়ির পর্দায় তা প্রকাশ করবে। অবশ্য অ্যাপল ওয়াচে ইতোমধ্যেই সেন্সর ভিত্তিক এমন অনেক হেলথ ফিচার থাকলেও সেগুলো যেমন মেডিক্যাল যন্ত্রপাতির বিকল্প হতে পারেনি। ঠিক তেমনই এই ফিচারটি এলেও সচেতন রোগীর জন্য ডাক্তারের পরামর্শের কোনও বিকল্প নেই বলেও সতর্ক করেছে বিশেষজ্ঞরা। এদিকে অ্যাপল ঘড়িটির বিষয়ে ডায়াটিস রিসার্স অ্যান্ড ওয়েলনেস ফাউন্ডেশন জানিয়েছে, এর আগে ডায়াবেটিস নির্ণয়ের জন্য অ্যাপলের অ্যাপটির নকশা করেছে ডেক্সকম। অ্যাপটি ৫ মিনিটের মধ্যেই রক্তের গ্লুকোজের মাত্রা নির্ণয় করতে পারে। অ্যাপল ঘড়ি হয়ে ২০ ফুট দূরত্বের মধ্যে ওই অ্যাপটির মাধ্যমে আইফোনেও চলে যায় এই ফলাফল।